1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দোয়ারাবাজারে খাল থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.৫৩ এএম
  • ৫১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির সামনের খাল থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার ধলেরপাড় গ্রামের খাল থেকে আব্দুস সাত্তার (৫৮) নামের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দোষীদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরেপাড় গ্রামের আব্দুস সাত্তার রাতে প্রাকৃতিক কাজ সারতে বের হন। এই সময় দুষ্কৃতিকারীরা তাকে ধরে নিয়ে গিয়ে গ্রামপার্শবর্তী খালের পাড়ে গলা কেটে লাশ ফেলে গেছে বলে পুলিশ ও পরিবারের স্বজনদের ধারণা। সকালে খালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছে। তবে এ ঘটনায় সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো. এনামুল হক বলেন, খবর পেয়ে আমরা বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছি। সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে রেখে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!