1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০, ৮.১৪ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
রাজনৈতিক দলের কমিটিসমূহে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব পরিবর্তনের ইঙ্গিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু আজ বুধবার এক বিবৃতিতে পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে তা পুরোপুরি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অন্যতম পদক্ষেপ- ২০২০ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের কমিটি সমূহে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এ ওই বিধান যুক্ত করা হয়। সেই বিধান পরিবর্তন করার ইঙ্গিত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি পশ্চাদমুখী পদক্ষেপ।

বিবৃতিতে আরো বলা হয়, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এখন আরো অগ্রসর, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সকল পর্যায়ের নীতি-নির্ধারণী ক্ষেত্রে কমপক্ষে এক তৃতীয়াংশ নারীর অন্তর্ভুক্তি একান্ত প্রয়োজন। এ ছাড়া দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর প্রতিনিধিত্ব রাজনৈতিক দলে থাকতে হলে, দলের কমিটিগুলোতে তার প্রতিনিধিত্ব থাকতে হবে। এজন্য ওই বিধান কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!