1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ইমাম-মোয়াজ্জিনদের অনুদান দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা: মানিক এমপি

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০, ৭.০২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ইমাম-মোয়াজ্জিনদের অনুদানের চেক প্রদানকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতে ইমাম-মোয়াজ্জিনদের সুবিধার জন্য অনুদান প্রদান অব্যাহত রেখেছেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাতক-দোয়ারার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের চেক প্রদান করা হচ্ছে। পাশাপাশি কর্মহীন মানুষকে দেয়া হচ্ছে সরকারি খাদ্যসামগ্রি ও অর্থ সহায়তা। তিনি বলেন, ছাতক-দোয়ারার শ্রমিক, ঠেলা চালক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক ও ভবঘুরেদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সাহস না হারিয়ে প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলাফেরা ও ঘরে অবস্থান করার পরামর্শ দেন। বুধবার সকালে ছাতক উপজেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩৩৬টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!