1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দোয়ারায় মাদরাসার নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ১০.১৬ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। দিনেরটুক আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের নির্মাণ সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে এ ঘটনায় আরও ৪ জন আহত হয়।
জানা যায়, মাদ্রাসার নতুন ভবনের জন্য বালু সরবরাহকে কেন্দ্র সোমবার বিকেলে মাদ্রাসায় এক জরুরী বৈঠকে বসেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী। এসময় উপস্থিত আব্দুন নুর ও মর্তজ আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনাও ঘটে।
মঙ্গলবার বিকেলে এঘটনার নিষ্পত্তির লক্ষে বৈঠকে বসে মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজন বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুসময় পরে মর্তুজ আলীর লোকজন আব্দুন নুরের বাড়ির সামনে গীয়ে আব্দুন নুরের পুত্র সুহেলের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে লাটিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হন আব্দুন নুর (৬৫) পুত্র সুহেল মিয়া (৩০), জুয়েল মিয়া (২৫), পাবেল মিয়া (২২)। গুরুতর আহত অবস্থায় আব্দুনর কে ওসমানি মেডিক্যালে নিয়ে যাবার পথে মারা যান তিনি।
এদিকে আব্দুন নুরের পুত্র সুহেলের অবস্থাও আশংকাজনক। ওসমানি মেডিক্যালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি মো.আবুল হাসেম বলেন, মাদ্রাসার নির্মাণ সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে একজন মারা গেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!