1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপ কর্তৃক পানির ট্যাংক ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০, ১১.১১ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে লাইমষ্টোন ইম্পোর্টের কেন্দ্রস্থল হিসেবে খ্যাত সীমান্তবর্তী ইছামতি বাজার। ওই বাজারে হাতধোয়ার পানির ট্যাংক স্থাপন এবং সাধারন মানুষ ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ ও পানির ট্যাংক স্থাপন করা হয়। এসময় গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, জয়েন্ট সেক্রেটারী রেনু মিয়া, অফিস সেক্রেটারী শেখ কামাল, অফিস সচিব জাহেদ আহমদ, ব্যবসায়ী ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন। ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, লাইমষ্টোন ইম্পোর্টের জন্য একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ বাজার ইছামতি। ইছামতি বাজারে প্রতিদিনই ব্যবসায়ী, পাথর শ্রমিক ও আশপাশের প্রচুর মানুষের সমাগম ঘটে। করোনা ভাইরাস সর্ম্পকে এখানে সচেতনতামূলক প্রচার নেই বললেই চলে। তাই জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগটি নেয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!