1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

জামালগঞ্জে ‘রানার এইড অফিস’ উদ্ভোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার প্রসূন চক্রবতী

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৭.৫১ এএম
  • ৬১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বেসরকারি উন্নয়ন সংগঠন ‘রানার এইড’র জামালগঞ্জ অফিস উদ্বোধন করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী। বুধবার সকালে জামালগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন সংগঠনের অফিসটি উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও রানার এইড জামালগঞ্জ অফিসের সমন্বয়কারী সাইফ উল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবতী।
বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. আতাউর রহমান, পদক্ষেপ ম্যানাজার মো. আলতাফুর রহমান, আওয়ামী লীগ নেতা পক্কজ পাল চৌধুরী, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিন তালুকদার, আসাদ আল শাদী, তামিম চৌধুরী, আরিফ বাদশা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন।
প্রসূন কুমার চক্রবর্তী বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা রানার এইড সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় সমাজ উন্নয়ন বিষয়ক নানা বিষয় নিয়ে কাজ করে। কারিগরি শিক্ষা, গবাদী পশু পালন, নারী নির্যাতন, যৌতুক, তালাক, বনায়ন ইত্যাদি সামাজিক গুরুত্বপূর্ণ কাজ করে সমাজে সচেতনতা সৃষ্টি করছে। সংস্থার কাজে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!