1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

এসএসসির ফল প্রকাশ আজ বেলা ১১টায়

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০, ১০.২৪ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

গতকাল বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। চলমান করোনার সময়ে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সব ইলেক্ট্রনিক মিডিয়ায় ফলের তথ্য, ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এ ছাড়া সাংবাদিকরা ফেসবুকের কমেন্ট অপশনে গিয়েও প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

জানা গেছে, ৩১ মে বেলা ১১টায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতোমধ্যে যেসব শিক্ষার্থী মোবাইলে ফল পেতে রেজিস্ট্রেশন করেছে, তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফল পাঠানো হবে। কোনো অবস্থায়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

উল্লেখ্য, এবারের এসএসসি-সমমান পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!