1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে ১৭ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০, ১০.১৭ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জে জেলায় গত শুক্রবার নতুন পুরাতন মিলিয়ে আরো ১৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন। তিনি ৩৯ তম বিসিএস’এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসক।
এ ছাড়া শহরের পুলিশ লাইন্সের ৬ পুলিশ এবং পুলিশ পরিবারের ২ শিশু কিশোর রয়েছেন। অন্য আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২, ছাতকের ৩ ও বিশ্বম্ভরপুরের ৩ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ শুক্রবার রাত সাড়ে ১১ টায় এই তথ্য জানিয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে শুক্রবার রাত সাড়ে ১১ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, সুনামগঞ্জ পুলিশ লাইন্সের ৬ পুলিশ ও পুলিশ পরিবারের ২ শিশু কিশোর এবং ছাতক ও বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয় বলে জানান ডা. শামছুদ্দিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!