1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুরে প্রভাষক নুরুল হুদা’র ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.২৪ পিএম
  • ৫২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রভাষক নুরুল হুদা’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরবাজারে সমাজসেবক আলী হায়দার মিয়ার অফিস কক্ষে এ উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে তার রুহের মাগফেরাত কামনা করে স্থানীয় একাধিক মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া কামনা করা হয়।
“প্রভাষক নুরুল হুদা স্মৃতি সংসদ”-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সঞ্জিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি প্রয়াত প্রভাষক নুরুল হুদা’র সহোদর শামছুল হুদা, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আখঞ্জি টিটু, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কোষাধ্যক্ষ সাহাজ উদ্দিন সাজন, ক্রীড়া সম্পাদক হারুন অর-রশিদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সহ-প্রচার সম্পাদক দলিল লেখক তানবির আহমদ, কার্যকরী কমিটির সদস্য আবুবকর আল-মামুন, জিয়াউর রহমান আখঞ্জি, আতিকুল ইসলাম তালুকদার প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রভাষক নুরুল হুদা। জীবদ্দশায় তিনি সিলেটের বিয়ানীবাজার সৈয়দ নবীব আলী কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া সিলেট মদনমোহন কলেজে স্বল্পকালিন সময়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবেও দায়িত্বপালন করেন তিনি। প্রভাষক নুরুল হুদা ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল কাদির। মাতার নাম মোছা. সালমা আক্তার। ৫ ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
প্রসঙ্গত ‘মানবতার সেবায় আমরা’ এই শ্লোগান নিয়ে ‘প্রভাষক নুরুল হুদা স্মৃতি সংসদ’ নামে একটি সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চলতি বছরের ১২ জানুয়ারি। আব্দুল্লাহ আল-মামুন সঞ্জিব তালুকদার সভাপতি, সাংবাদিক রাজু আহমেদ রমজান সাধারণ সম্পাদক এবং শামছুল আলম আখঞ্জি টিটু’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!