1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভাসুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৪.৪৪ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ছোট ভাইয়ের দুই বউয়ের ( দুই সতীনের) ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন (ভাসুর) বড় ভাই রোয়াব আলী (৪৮)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুষড়ে পড়েছেন পরিবারের লোকজন।
পুলিশ ভাসুরের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নাদামপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে নাছির উদ্দিনের প্রথম স্ত্রী ফরিনা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোমিনা বেগম এই দুই বউদের মধ্যে বুধবার আট টার দিকে ঝগড়া লাগে। ঝগড়া থামাতে এগিয়ে যান নাছির উদ্দিনের বড় ভাই রোয়াব আলী। এক পর্যায়ে তিনি আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোবারক হোসেন জানান, ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তার ডান হাতের মধ্য দুটি আগুলে আঘাতের চিহৃ রয়েছে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে তাদের একজনের আঘাতে আমার স্বামী মারা গেছেন। আমার স্বামীর বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে ৫ জনকে অভিযুক্ত করে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। হাতের আঙ্গুলে সামান্য আঘাত ছিল। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!