1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

ঘূর্ণিঝড়ে ৪০ গ্রাম লন্ডভন্ড, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০, ১২.৫১ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক :
ছবি : সংগৃহীত
জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে প্রায় ৪০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। এ ছাড়া মুরগির সেড ভেঙে প্রায় ৪০ হাজার মুরগিও মারা গেছে। গতকাল মঙ্গলবার রাতে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়।

নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮) তার দুই শিশু সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩) এবং কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামের মরিয়ম বেগম (৭০)।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর জেলায় প্রবল বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় মা ও দুই সন্তান এবং ঘর ভেঙে এক বৃদ্ধা মারা গেছেন।

এ ছাড়া সদরসহ কালাই ও ক্ষেতলাল উপজেলার অন্তত ৪০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ক্ষেতলালের তিলাবদুল এলাকায় মুরগির খামারের সেড ভেঙে ৪০ হাজার মুরগি মারা গেছে। প্রায় দুই হাজার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে।
শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি উপড়ে গেছে। মঙ্গলবার রাত থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানান মোহাম্মদ জাকির হোসেন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!