1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে সাংবাদিককে হত্যা চেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৯.১৪ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
তাহিরপুরে মাদক সংক্রান্ত নিউজজের জের ধরে উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন তাহিরপুর প্রতিনিধি এম.এ রাজ্জাককে কাঠের রুল ও দাড়ালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে এলাকার মাদক ব্যাসায়ীদের একটি চক্র।
ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াঘাট গ্রামের সড়ক পাড়াতে। এ ঘটনায় সাংবাদিক রাজ্জাক সহ তার পরিবারের ৫জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জন কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক রাজ্জাক বলিয়াঘাট বাজারে থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে বালিয়াঘাট সড়কপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সাদ্দাম, পিন্টু, বিষু, ডালিম, জয়দর, সাকুসহ বেশ কয়েকজন তার পথরোধ করে প্রথমে কাঠের রোল দিয়ে এলোপাথাড়ি হামলা করে । এমনকি তাকে দেশীয় অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টাও করে তারা। এক পর্যায়ে সাংবাদিক রাজ্জাক চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে সাংবাদিক রাজ্জাকের পরিবারের লোকজন সংবাদ পেয়ে এগিয়ে গেলে তার বড় ভাই শহীদ, নুরু, ভাতিজা সুজন ও রুবেল কেও মারধর করে তারা। এ ঘটনা শুনে রাতে তাৎক্ষনিক তাহিরপুর থানার এএসআই আবু মোছা ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। সোমবার মধ্যরাতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী নিয়ে গেলে হাসপতাল গেটে ও জরুরী বিভাগে আগ থেকে উৎপেতে থাকা তার আত্মীয় তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুরের ময়মনসিংহ হাটির সাদ্দাম ও শরিফের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন জনের একটি গ্রুপ দ্বিতীয় বার হামলা করে তাদের উপর। পরে হাসপাতালের আর এমও ডা, সুমন বর্মন বিষয়টি তাৎক্ষনিক থানায় অবগত করলে বহিরাগত হামলাকারীরা দ্রুত সঠকে পড়ে।
সাংবাদিক রাজ্জাক জানিয়েছেন, সম্প্রতি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে তাহিরপুরে মাদকের ছড়াছড়ি শিরোনামে সংবাদ করার পর থেকেই উল্লেখিত মাদক ব্যবসয়ীরা বেশ কিছুদিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ী যাওয়ার পথে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে কাঠের রোল ও দাড়ালো অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে।
হামলায় প্রথমে আমাকে পরে আমার পরিবারের কয়েকজন আহত করেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানিয়েছেন, গুরুতর আহত দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, হাসপাতালে সবার চিকিৎসা নেয়ার অধিকার আছে। মধ্যরাতে যারা হাসপাতালে রোগীদের উপর হামলা করেছে তারা বহিরাগত, তাদের বিষয়টি আগামী আইনশৃংখলা মিটিংয়ে বলবো।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে আহতদের উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, এ বিষয়ে থানায় কেউ এখনো লিখিত করেনী। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!