1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে মসজিদে ইমাম রাখা নিয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৮.৪৪ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মসজিদের ইমামকে রাখা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে শহরের শাহজালাল আবাসিক এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। জানা যায়, শাহজালাল আবাসিক এলাকার বায়তুস সামাদ জামে মসজিদের ইমামকে রাখা না রাখা নিয়ে রমজানের শুরু থেকেই এলাকার কামাল মিয়া ও ফখর উদ্দিন স্বপন পক্ষদ্বয়ের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এক পক্ষ ওই ইমামের পিছনে নামাজ পড়বেন আর অপর পক্ষ ইমামের পিছনে নামাজ পড়বেন না। এ নিয়ে কয়েকদফা সালিশও হয়েছে। গত শুক্রবার মসজিদের ইমাম মহল্লাবাসীর কাছে নিজের দোস স্বীকার করলে সালিশকারীরা ঈদের জামাত একসাথে পড়ার সিদ্ধান্ত দেন। সোমবার ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যেই ইমাম-মুয়াজ্জিনের টাকা নিয়ে দু’পক্ষ উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তাৎক্ষনিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এসময় কেউ আহত হয়নি বলে জানা যায়। এলাকার বেশ ক’জন মুসল্লী জানান ইমামকে কেন্দ্র করেই এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!