1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত, নেই সেই চিরচেনা উচ্ছ্বাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০, ১.৩৮ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর ভিন্ন আমেজে পালিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে সেই উচ্ছ্বাস নেই। নেই চিরচেনা কোলাকুলির দৃশ্য। ঈদগাহের বদলে প্রতিটি মসজিদেই ঈদের জামাত আদায় করেছেন মুসল্লিরা। তারা মুসলিম উম্মাহর সুখ শান্তিসহ দেশের মঙ্গল কামনা করেছেন। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেছেন।
সোমবার সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ ঈদের জামায়াত আদায় করেন। এছাড়া ১০ টার মধ্যেই জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত আদায় করা হয়। কোন মসজিদ সামাজি দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানা হলেও কিছু মসজিদে মানা হয়নি। তবে করোনাকালেই ঈদের জামায়াত আদায় করতে পেরে ধর্মপ্রাণ মুসল্লিরা শোকর আদায় করেছেন।
এদিকে জেলার কোথাও ঈদের জামাত নিয়ে অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!