1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাইয়ে শোকর‌্যালি ও আলোচনাসভা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.২১ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে সদ্য প্রয়াত উপ-মহাদেশের প্রখ্যাত পার্লামেনেটরিয়ান, সংবিধান প্রনেতা, সাব সেক্টর কমান্ডার, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে শোকর‌্যালি ও আলোচনাসভা অুনষ্ঠিত হয়েছে। রবিবার দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সকাল ১১টায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে এক শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যড. সোহেল আহমদের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যড. অভিরাম তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, যুবলীগ সভাপতি রঞ্জন রায়, দিরাই বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, কৃষকলীগের আহ্বায়ক তাজুল উসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, আওয়ামীলীগ নেতা পাখি চৌধুরী, জগদিস সামন্ত, নুরুল ইসলাম মিয়া, সরবিন্দু দাস, যুবলীগের লালন মিয়া, মোহন চৌধুরী, রায়হান মিয়া, ছাত্রলীগের উজ্জল চৌধুরী প্রমুখ।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দিরাই উপজেলা শাখার উদ্যোগে শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে বাজার প্রদক্ষিন করে উপজেলা গণমিলনায়তনে এসে শেষ হয়। সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাতের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার দাস, কানাইলাল রায়, করুনা সিন্ধু দাস, সামছ’ল হক, আব্দুস সালাম, সন্তান কমান্ডের মুরাদ মিয়া, শাহজাহান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!