1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ৯.৩৮ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারী করোনায় থমকে গেছে গোটা বিশ্ব। গৃহবন্দী হয়েছেন লাখো মানুষ। বন্ধ হয়ে গেছে অনেক মানুষের আয় রোজগার। ঈদ বাজার নিয়ে বিপাকে আছেন অনেক অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার। ঠিক এই ক্রান্তি কালে সুনামগঞ্জ কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের স্ব উদ্যোগে ২৩ মে (শনিবার) বিকেলে শহরের হতদরিদ্র, মধ্যবিত্ত, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, সেমাই, চিনি, দুধ, আলু, তেল ইত্যাদি।
এসময়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, পৌর মেয়র নাদের বখ্ত, স্কাউটস গ্রুপের সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, জয়নাল আবেদীন, সানী প্রমুখ।
সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ বলেন কোমলমতি স্কাউটদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের মত করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায়দের ক্ষুধার কষ্ট কিছুটা লাঘব হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!