1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিদ্যালোক এর পক্ষ থেকে ৬০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ৯.০৩ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ :
বর্তমানে বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। কোভিড-১৯-এর ভয়াল থাবায় বিশ্ব আজ লন্ডভন্ড। সারা বিশ্বে প্রায় আড়াই লাখের মতো মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। সাহিত্য সংকলন বিদ্যালোক হাওর পাড়ের শিক্ষার খবর এর উদ্যোগে অসচ্ছল ৬০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। এই বিপর্যয়ে অক্লান্ত পরিশ্রম করে পাশে থেকে সহযোগিতা করার জন্য সাহিত্য সংকলন বিদ্যালোক হাওর পাড়ের শিক্ষার খবর এর প্রতিনিধিদের ধন্যবাদ জানান ঈদ উপহার পাওয়া মানুষ গুলো। এলাকার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের কারনে আটকে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই ঈদ উপহার।এসময় উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক মোঃ তামিম রহমান চৌধুরী, প্রতিনিধি মিজানুর রহমান, রেদোয়ানুল হক,দ্বিপায়ন দীপ্ত, ঐতিহ্য, প্রমুখ। পত্রিকাটির সম্পাদক মোঃ তামিম রহমান চৌধুরী বলেন , আমাদের বিদ্যালোক পরিবারের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, পাঠক বৃন্দ দের সহযোগিতায় আমরা আজ এই উপহার দিতে পেরেছি এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশা রাখবো প্রত্যেকেই যার যার জায়গা থেকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন ।উল্লেখ্য এই সাহিত্য সংকলন বিদ্যালোক হাওর পাড়ের শিক্ষার খবর এর প্রতিনিধিবৃন্দ করোনা সংক্রমণের পর থেকেই অনলাইনে এবং অফলাইনে বেশ কিছু সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!