1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রাইভেট সিএসবিএ’র মধ্যে পিপিই বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ৮.৩১ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রাইভেট সিএসবিএ (সু-সেবা নেট ওয়ার্ক) এর মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র নতুন ভবনের সামন থেকে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সমন্বয় রেখে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাড়ি-বাড়ি গিয়ে গর্ভবতী মহিলাদের ডেলিভারী কার্যক্রম তারা সাফল্যের সাথে করে আসছে। তাদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে তাদের প্রত্যককে পিপিই প্রদান করা হয়। একই সাথে হাসপাতালের আউট সোর্সিং কাজে কর্মরত ২৭ জন কর্মীর মধ্যে ঈদ উপলক্ষে নগদ অর্থ তুলে দেন এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তীর উপস্থাপনায় পিপিই বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজল হোসেন, ডা. মোহাম্মদ সাইদুর রহমান, মানস তালুকদার, ডা. ফারজানা আক্তার, কালেক্টিভ ইমপেক্ট নিউট্রিশন ইনিসিয়েটিভ কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আব্দুর শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!