1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনাভাইরাস: মানুষের ওপর পরীক্ষায় সাফল্য মিলেছে কানাডার টিকায়

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ১২.৪১ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
কানাডায় তৈরি কোভিড-১৯ এর সম্ভাব্য একটি টিকার প্রাথমিক সাফল্য পাওয়া গেছে মানুষের ওপর পরীক্ষায়। গবেষকরা জানান, এটি নিরাপদ এবং ব্যক্তির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। চীনের নাগরিকদের ওপর পরীক্ষার পর এটি কানাডার নাগরিকদের ওপর পরীক্ষা করা হবে।

গত শুক্রবার ল্যানসেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীনের ক্যানসিনো বায়োলোজিকস এর সূত্র অনুযায়ী তৈরি এ টিকার আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, করোনার বিরুদ্ধে কতটা কার্যকর তা নিশ্চিত হওয়ার জন্য।

তবে উহানের ১০৮ জন বয়স্ক মানুষের ওপর প্রাথমিক পরীক্ষায় দেখা যায় তাদের মধ্যে করোনা নিষ্ক্রিয়করণ এন্টিবডি তৈরি হয়েছে এবং দেহের টি-সেলে সাড়া পাওয়া গেছে। এ টিকা ২৮ দিন পর দেহকে প্যাথোজেন বা ভাইরাস থেকে রক্ষা করে। তবে এতে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনজেকশানের জায়গায় কিছুটা ব্যথা, জ্বর, ক্লান্তি এবং মাথাব্যথা।
কানাডার ডালহাউজে ইউনিভার্সিটির গবেষকরা টিকাটি আগামী সপ্তাহগুলোতে হ্যালিফিক্সে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চান। ডালহাউজে জানায়, কানাডায় সম্ভাব্য এ টিকার প্রথম ক্লিনিকাল পরীক্ষা করা হবে ১৮ থেকে ৫৫ বছর বয়সের ১০০ মানুষের ওপর। এরপর ৬৫ থেকে ৮৫ বছর বয়সীদেরও এ পরীক্ষায় অন্তর্ভূক্ত করে মোট ৫০০ মানুষের ওপর পরীক্ষা করা হবে।

গবেষকরা বলছেন, কোভিড-১৯ এর চিকিৎসায় এটি সম্ভাব্য প্রতিশ্রুতিশীল একটি টিকা।

যা নিয়ে আমাদের আরো এগোতে হবে।
হ্যালিফিক্সে কানডিয়ান সেন্টার ফর ভেকসিনোলোজির গবেষক ডা. জোয়েনে ল্যাঞ্জলে বলেন, ‘ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডা চীনের ক্যানসিনোর সঙ্গে অংশীদারিত্বে এ টিকা নিয়ে কাজ করছে। আমাদের দেশীয় বিজ্ঞানীরাই এ নিয়ে গবেষণা করছে এবং এ টিকা নির্ভরযোগ্য প্রমাণিত হলে তা কানাডার সরবরাহ নিশ্চিত করবে। ’

তিনি বলেন, ‘আমরা কানাডার মাটিতে টিকা উৎপাদন করব সুতরাং এটি আমাদের সরবরাহ নিরাপত্তা দেবে। ’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!