1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে জনতার হাতে আটক ৩ নৌ-চাঁদাবাজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০, ৯.০৯ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের পিয়ানই নদীতে নৌ-যানে চাঁদাবাজী করার সময় ৩ চাঁদাবাজকে আটক করেছে জনতা। শুক্রবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা গ্রাম সংলগ্ন পিয়ানই নদীতে ধাওয়া করে ওই ৩ চাঁদাবাজকে আটক করে জনতা ছাতক থানায় সোপর্দ করে। আটককৃত চাঁদাবাজরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর গ্রামের নূরুল হকের পুত্র মঈনুল ইসলাম, লেদাই মিয়ার পুত্র এনামুল হক ও ফজলু মিয়ার পুত্র লায়েক মিয়া। এ ঘটনায় ছাতক থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, ছাতকে সুরমা, চেলা ও পিয়ানই নদীতে চলাচলরত বাল্কহেড, কার্গো ও ইঞ্জিন চালিত নৌকা থেকে নিয়মিত চাঁদাবাজী করে যাচ্ছে একটি চাঁদাবাজ চক্র। চাঁদাবাজরা ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে সকাল-সন্ধ্যা নৌ-পথে ঘুরে-ঘুরে ভয়-ভীতি প্রদর্শন করে নৌ-যান থেকে চাঁদা আদায় করে থাকে। প্রতি বাল্কহেড ও কার্গো থেকে চাঁদাবাজরা ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে। বর্ষা মৌসুমের সময় চাঁদাবাজ চক্র বেপরোয়া হয়ে ওঠে। অনেক সময় পর্যাপ্ত চাঁদা না পেলে এসব চাঁদাবাজরা নৌ-শ্রমিকদের মারপিটও করে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। সকালে জামুরা এলাকায় একটি বাল্কহেড থেকে টোলের নামে রশীদ দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে ৩ চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। জনতার ধাওয়ায় অন্যান্য চাঁদাবাজরা এসময় নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এমভি গঙ্গা বাল্কহেডের পরিচালক জজ মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!