1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অসহায় ও দিনমজুর পরিবারের পাশে ছাত্রলীগের সা: সম্পাদক রিপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

রাজন চন্দ :: তাহিরপুর
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর ব্যাক্তিগত অর্থায়নে ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় দিনমজুর ও হতদরিদ্র খেটে খাওয়া ৩ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার ব্যাপারে সরকারি নির্দেশনায় অসংখ্য মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পড়ায় হতদরিদ্র, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস নিয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ উদ্যোগ গ্রহণ করেছেন।
আজ শুক্রবার দিনব্যাপী সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি কাউছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পলাশ, সফিকুর রহমান রনি প্রমুখ।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন জানান, করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে থাকা পরিবারের পাশে শুরু থেকেই সামর্থ্য অনুযায়ী অসহায় ও হতদরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!