1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কেন্দ্রীয় শহীদ মিনার কালেক্টরেট ভবনের ভিতরে নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১০.১১ এএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার অন্যত্র সড়িরয়ে কালেক্টরেট ভবনের ভিতরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষা কমিটি এই কর্মসূচি পালন করে। কর্মসুচির প্রতি সংহতি জানিয়ে আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাবেক পিপি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, পাবলিক প্রসিকউটর খায়রুল কবির রোমেন, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, বিজন সেনরায়, অ্যাডভোকেট মো. শেরেনুর আলী, ইয়াকুব বখত বহলুল, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট এনাম আহমেদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে কালেক্টরেট ভবন ও জেলা জজ আদালত ভবনের মধ্যবর্তী সংরক্ষিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান।
উল্লেখ্য ডিএস রোডে মুক্তিযুদ্ধ চলাকালে নির্মিত শহীদ মিনারটি প্রায় ৪৫ বছর ধরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে উন্মুক্ত কর্মসূচি পালন করছেন জেলার আপামর মানুষ। এই অনন্য শহীদ মিনারটির বদলে একটি সংরক্ষিত ও জনচলাচল ও প্রবেশাধিকারে বাধা আছে এমন স্থানে নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা জনতা প্রতিবাদ জানিয়ে মূল কেন্দ্রীয় শহীদ মিনারটি সংস্কার ও সম্প্রসারণের দাবি জানিয়ে আসছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!