1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

এসএসসির ফল ৩১ মে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ৭.০৭ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমান পরীক্ষার ফল অবশেষে আগামী ৩১ মে প্রকাশ করা হচ্ছে। ওই দিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ২০২০ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এবারের এসএসসিতে পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ। সবকিছু স্বাভাবিক থাকলে এ মাসের প্রথম সপ্তাহের দিকে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা অশ্চিয়তার মুখে পড়ে। এ অবস্থায় কিছুদিন আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে এবার আরও সহজে আগে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করে ফল জানার ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ডগুলো। এ জন্য গত সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও এসএমএসে ফল জানা যাবে।

নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!