1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আমার ব্লগ, আমার এমপি ও দৈনিক আমাদের হবিগঞ্জের সম্পাদকের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে প্রেসক্লাবের মামলা, গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ৬.৩৯ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আমার এমপি ডট কমের প্রতিষ্ঠাতা এবং দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক প্রকাশক প্রকৌশলী সুশান্ত দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ সদরের চিরাকান্দিস্থ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির। মামলার বাদী স্থানীয় এমপি জাহির আলীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
গ্রেফতারের পর সুশান্ত দাশগুপ্ত তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আবু জাহির এমপির পক্ষে হবিগঞ্জ প্রেস ক্লাব আমার বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশিত কিছু নিউজের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আমাকে গ্রেফতার করে এসপি অফিসে আনা হয়েছে। সবাইকে বলবো ধৈর্য ধরতে।
যথাযথ আইনী প্রক্রিয়ায় মুক্ত হয়ে আসবো। জয় বাংলা।
এদিকে আওয়ামী লীগের দুর্দিনের সাহসী কণ্ঠ, জামায়াত বিএনপির অপপ্রচার ও নাশকতার বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধের পক্ষের লেখক চিন্তক সম্পাদক সুশান্ত দাসের বিরুদ্ধ ডিজিটাল আইনে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুধীজন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!