1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদের সহায়তা পেল অসহায় ৩০০ পরিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১.৪৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদের গরীব ও অসহায় ৩০০ শত পরিবারের মধ্যে প্রায় দুই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে সুরমার উত্তর পাড়ে চাকুরিজীবীদের নিয়ে গঠিত উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদ ৩০০ শত গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ পায় দুই লক্ষ টাকা বিতরণ ও করোনা বিষয়ক জনসচেতনতামূলক কাজ সম্পূর্ণ করেছে।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দুইদিনে পরিষদের সদস্যরা সুরমার উত্তর পাড়ের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গরীব ও অসহায় মানুষের কাছে নগদ টাকা পৌছে দিয়েছে এবং করোনা সম্পর্কে সচেতনতামূলক কাজ সম্পূর্ণ করেছে। এ ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেছেন উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদের সভাপতি ডেপুটি ডিরেক্টর (নায়েম) জনাব আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহরম আলী মাসুদ।
এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহরম আলী মাসুদ বলেছেন, সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে।
এই সময়ে আমরা যেমন সংগঠনের মাধ্যমে দুঃখী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। ঠিক এমনিভাবেই সারাদেশের বিত্তবানরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক
ডাঃ এম নুরুল ইসলাম বলেছেন আপনারা সবাই অবগত আছেন সারাবিশ্বের ন্যায় বর্তমানে প্রিয় বাংলাদেশও করোনা ভাইরাসের মহাসংক্রমণে আক্রান্ত। এমাবস্থায় সবচেয়ে বিপদে পরতে যাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা যাদের সংসার চলে প্রতিদিনকার রোজগারের টাকায়। আমি খুব আনন্দিত যে এলাকার গরীব ও অসহায় মানুষদের জন্য সংগঠনের মাধ্যমে আমরা কিছু পেরেছি।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ নিয়ে এলাকার পাশাপাশি পুরো দেশবাসীকে সচেতন করার কাজে নিয়োজিত হোন।
এই মহতী কাজে যারা অার্থিক ও শারিরীকভাবে বিভিন্ন সহযোগিতা করেছেন জনাব আবু নাসের,জনাব শামছুল ইলাম,সংগঠনের সহ-সভাপতি এস আই অহিদ মিয়া, এস আই সেলিম আহমেদ, জনাব আব্দুল সাত্তার, সহকারী প্রশাসনিক কর্মকতা(শাবিপ্রবি) জনাব আবুল কালাম আজাদ, মেজর কে এস এম বায়েজিদ আহমেদ,অর্থ বিষয়ক সম্পাদক জনাব শাহ আলম,উপ-অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল মতিন,জনাব কুতুবউদ্দিন (ATSI), জনাব শফিকুল ইসলাম, সহাকারী শিক্ষক জনাব জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার কেএইচএম আরাফাত, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জনাব শহিদুল ইসলাম,জনাব আনোয়ার হোসেন, এ এস আই বোরহানউদ্দীন,এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব জ্যোৎনা বেগম,জনাব সাইফুল ইসলাম,জনাব নাজমুল ইসলাম,উপ-প্রচার সম্পাদক প্রভাষক মো.মাইনুদ্দীন, সহকারী শিক্ষক(প্রা.বি) মমিনুল ইসলাম,উপ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক কাজী মমিনুল ইসলাম,ডা.ফারজানা আক্তার, সহ-সাধারণ সম্পাদক ব্যাংকার তারেক হোসেন (সোহেল), জনাব ইসমাইল হোসেন,সাব্বির আহমেদ,জনাব জাহাঙ্গীর হোসেন।
এই মহতী কাজে এলাকার সবাই ও যারা সহায়তা পেয়েছেন তারা পরিষদের সবার জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!