1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আড়াই লাখ মস‌জি‌দে ১২২ কো‌টি টাকা দি‌লো সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ৮.২১ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের আড়াই লাখ মসজিদে ১২২ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী ১৫ জুনের মধ্যে এই অনুদান বিতরণ করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোর মুসল্লিগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের অসচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে ৫ হাজার টাকা করে অনুদান প্রদানের অনুমতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দেশের সব জেলায় অবস্থিত সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে এই অনুদান প্রদান করা হবে। এই আর্থিক অনুদানের মোট আকার ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাধ্যমে এই অনুদান প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!