1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

করোনা মোকাবেলায় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ৪.৩৪ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশ থেকে কলেরা ম্যালেরিয়া বসন্ত কালাজ্বর যেভাবে নির্মূল হয়েছে ঠিক সেই ভাবে করোনা নির্মূল হবে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সারাবিশ্ব যখন দিশেহারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সফলতার সহিত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, করোনার প্রতিষেধক তৈরিতে সারা বিশ্ব কাজ করছে। সবাইকে সচেতনতার সহিত এ পরিস্থিতি মোকাবেলা করতে তিনি আহ্বান জানান।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে তাঁর ঐচ্ছিক তহবিলের নগদ ৫ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম এর সভাপতিত্বে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সাধারণ জনগণ কিছু পায়। অন্য সরকারের শাসনামলে জনগণ কিছু পায় না। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে যখন মসজিদ তালা দেওয়া হয়। বাংলাদেশে একদিনের জন্য কোন মসজিদ তালা দেওয়া হয়নি।

সরকার ৫০ হাজার মানুষকে মুঠোফোনে ২৫০০ টাকা করে দিচ্ছে। এ ছাড়াও সরকার সারাদেশে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।

এ ছাড়াও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপজেলার রানীগঞ্জ, পাটলী,মীরপুর ইউনিয়নে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!