1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকের উত্তর খুরমা ও ভাতগাঁও ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ৪.২৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা সংকটে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর চতুর্থ ও পঞ্চম দফার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উত্তর খুরমা ও ভাতগাঁও ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে খাদ্যসহায়তার চাল ও আলু বিতরণ করা হয়। উত্তর খুরমা ইউনিয়নের ৯০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়েছে। সকালে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দিনব্যাপী চাল-আলু বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার তৌফিক হোসেন খান, ইউপি সচিব বুরহান উদ্দিন ও সকল ইউপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন। ইউনিয়নের ৯শ’ জন তালিকাভুক্ত সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল ও ২কেজি করে আলু বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকতা ও ট্যাগ অফিসার মাসুদ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, ইউপি সচিব দিলোয়ার হোসেন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!