1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সড়ক দুর্ঘটনা : অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ১.৪৮ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িচালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিলো। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওয়ানা হন।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওয়ানা হয়ে গেছেন।

তিনি আরও বলেন, প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ এলে তাদের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!