1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে সৈয়দপুর বাজারের সাত ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ১০.৩৭ এএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরের সৈয়দপুর বাজারে আইন অমান্য করায় সাত ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই জরিমানা করেন।

নিয়মিত বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সৈয়দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানের সময় সরকারী নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রেখে লোকসমাগমন সৃষ্টি করায় বাজারের সাত ব্যবসায়ীকে ছয় হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বাজারে সৃষ্ট জনসমাগম প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্হ্যবিধি মেনে চলাফেরা করতে হ্যান্ড মাইকে প্রচারণা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত জানান, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়, দোকানের সামনে লোকসমাগম করায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া জটলা করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!