1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭, ৯.১৯ এএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে যোহরের নামাজ পরবর্তী বয়ান দিয়ে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হয়। আব্দুজ জহুর সেতুর পশ্চিম পার্শের ১৭ লক্ষ বর্গফুটের বিশাল মাঠে ইজতেমায় প্রায় ১২লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
ইজতেমায় আসা মুসল্লিদের ওজু, গোসল, পায়খানা, প্র¯্রাবের ব্যবস্থা করেছে প্রশাসন। আগামী শনিবার বাদ যোহর আখেরি মোনাযাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। ইজতেমায় সুনামগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। দেশ-বিদেশ থেকে আসা ধর্মীয় প্রতিনিধিগণ দাওয়াতে তাবলিগ বিষয়ে বয়ান করছেন। তারা কোরআন, হাদিস, আমল, আখলাকের উপর তিনদিনব্যাপী মূল্যবান ওয়াজ করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ ইজতেমার সমন্বয়ক মাওলানা আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ পুলিশ প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩০টি সিসি ক্যামেরায় পুরো ইজতেমা মাঠ পর্যবেক্ষণসহ পুলিশের একটি বিশেষ টিম নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে।
ইজতেমায় আসা মুসল্লিরা জানিয়েছেন আল্লাহের সন্তুষ্টিলাভসহ তারা দেশ ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!