1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে ব্যবসায়ীদের সহায়তায় রেনেসাঁ ছাত্রকল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৪.৫২ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
করোনা প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার অসহায়, দিনমজুর ও হতদরিদ্র ১১০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লাউড়েরগড় এলাকার ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতায় লোহাজুরী ছড়ারপাড়, ডালারপাড় গ্রামের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের সংগঠন রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার লাউড়েরগড় সীমান্তবর্তী প্রায় ১০টি গ্রামের ১১০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরডাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. মস্তুফা মিয়া, ব্যবসায়ী জামাল মিয়া, বিল্লাল হোসেন, রইস মিয়া, ফরিদ মিয়া, বুরহান উদ্দিন ও আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক একেএম জালাল উদ্দিন, রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদস্য সায়মন রাহুল, ফরজে এমরান, আজিজুল হক, উজ্জল মিয়া, ওয়াহিদ মিয়া, ইকবাল, জিন্নাহ, কাদির মিয়া, সাগর, জুয়েল, রিপন, সেলিম মাহমুদ, হালিম মিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!