1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শাবিপ্রবিতে করোনা শনাক্তে ল্যাব উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০, ৬.২৯ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। এই ল্যাবে প্রথম দিকে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা গেলেও কয়েকদিন পর থেকে এই ল্যাবে প্রায় দুই শ করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম এবং বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন।

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ নির্ণয় ল্যাবরেটরি চালুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ল্যাব চালুর ফলে সিলেট অঞ্চলে করোনাভাইরাস শনাক্তকরণ আরো সহজ হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান, স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া, ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুস, শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সের ডিন অধ্যাপক ডা. মইনুল হক, সিন্ডিকেল সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মিত্র প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!