1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০, ৫.১৩ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ-
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা মানুষের কাছে চিকিৎসা সেবা পৌছে দিতে দেশ ফাউন্ডেশন ও গ্রো ফাউন্ডেশনের উদ্যোগে “কল ফর লাইফ” (ভার্চুয়াল হেলথ কেয়ার সেন্টার) নামে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। সোমবার বেলা ১২টায় সুনামগেঞ্জর দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, আরএমও ডা. সুমন রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, গ্রো ফাউনেইশনের সুজিত চক্রবর্তী, আনাস মাহমুদ প্রমুখ। কল ফর লাইফ’র প্রধান সমন্বয়কারী ডা. মমতাজুল হাসান জানান, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের মাঝে ডাক্তার ভীতি সৃষ্ঠি হয়েছে। মানুষজন হাসপাতালে আসতে চাইছেন না। তাদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে “কল ফর লাইফ” নামে টেলিমেডিসিন সেন্টার চালু করা হয়েছে। সপ্তাহে ৭দিনই সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ৩২ জন বিশেষজ্ঞ ডাক্তার স্বাস্থ্য সেবা দিয়ে যাবেন। ফোন করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রোগী তার সমস্যার কথা জানানোর পর, ফিরতি ম্যাসেজের মাধ্যমে রোগীর মোবাইলে ব্যবস্থাপত্র পাঠানো হবে। প্রধান আইটি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের পুত্র ও গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের উদ্যোগে এ সেবাটি চালু করা হয়েছে। সেবাটি গ্রামের মানুষের কাছে সহজে পৌছে দেয়ার জন্য আমরা কাজ করছি। স্বাস্থ্য সেবা পেতে আমাদের কাছে ফোন দিলে সেবা গস্খহণকারীর মোবাইল থেকে কোন টাকা নেয়া হবেনা। সম্পুর্ণ ফ্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!