1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে করোনা সহায়তার তালিকায় ইউপি সদস্যের স্বামী-ছেলেসহ পরিবারের ৬ জন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০, ৮.১৮ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
করোনা পরিস্থিতিতে সরকারের নগদ ২ হাজার ৫০০ টাকা সহায়তা খসড়া তালিকায় সুনামগঞ্জের দিরাইয়ের এক ইউপি সদস্যের স্বামী, পুত্র, মা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে অর্ন্তভুক্তি করা হয়েছে।
গুণধর ওই ইউপি সদস্য হলেন উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি বেগম।
খসড়া তালিকায় স্থান পাওয়া ওই ৬ জন হলেন, ইউপি সদস্যের স্বামী মীর জাহান, পুত্র টিপু সুলতান, মাতা জয়বান বিবি, ভাই ফখরুল ইসলাম, ভাইয়ের বউ (ফখরুল ইসলামের স্ত্রী) লুৎফা বেগম ও আরেক ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম।
পরিবারের ৬ জনের অন্তর্ভুক্তির বিষয় স্বীকার করে ইউপি সদস্য ডলি বেগম বলেন, এরা কখনোই কিছু পায়নি, তাই এবারের তালিকায় তাদের নাম দিয়েছি। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার বলপেন, বলেন, করোনা সহায়তার তালিকায় ইউনিয়নে ৯৪০ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কম সময়ে তালিকার কাজ শেষ করতে হয়েছে বিধায় ঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তাই এই অনিয়মটি আমার দৃষ্টি এড়িয়ে গেছে।
জেলা পরিষদ সদস্য মাসুদ চৌধুরী বলেন, সরকারের নানান জনবান্ধব কর্মসূচি এরকম কিছু লোভী ও দুর্নীতিবাজদের কারণে ভেস্তে যাচ্ছে। সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অবশ্যই এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!