1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বদরুল হুদা মুকুলের মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০, ৫.১০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের ছোটভাই এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের বড়ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বদরুল হুদা মুকুলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বদরুল হুদা মুকুল একজন সজ্জন ব্যক্তি ছিলেন। সদাহাস্যোজ্জ্বল মানুষটি যে কাউকে খুব সহজেই আপন করে নিতেন। অত্যন্ত উদার মনের প্রাণবান্ত মানুষ ছিলেন বদরুল হুদা মুকুল। অনেক অসহায়ের ভরসারস্থল ছিলেন তিনি। তিনি তাঁর কর্মের মাধ্যমে সুনামগঞ্জবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতিদাতারা হলেন- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, আবেদ মাহমুদ চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, আল-হেলাল, অরুণ চক্রবর্তী, মাসুক মিয়া, একেএম মহিম, শামস শামীম, হিমাদ্রী শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার, মাহমুদুর রহমান তারেক, একে কুদরত পাশা, হাসান চৌধুরী, মো. জসিম উদ্দিন, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, বিশ্বজিৎ সেন পাপন, মো. আমিনুল ইসলাম, মোসাইদ রাহাত, রুজেল আহমদ, আশিকুর রহমান পীর, শহীদনূর আহমেদ, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, ফোয়াদমণি তালুকদার, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, কর্নবাবু দাস।
উল্লেখ্য, বদরুল হুদা মুকুল সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!