1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ব্যবসায়ী বদরুল হুদা মুকুলের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০, ৫.০৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাসিন্দা, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হুদা মুকুল’র দাফন সম্পন্ন হয়েছে। শহরের তেঘরিয়া ঈদগাহে বাদ যোহর নামাজে যানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্, সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

গত শনিবার রাত সাড়ে ১১ টায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃু্যিকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
বদরুল হুদা মুকুল সহজ, সরল ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি ছাত্ররাজনীতি শেষে যুব ইউনিয়ন ও উদীচী’র সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শহরের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

বেলা ২ টায় লক্ষণশ্রী ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে তেঘরিয়া গাজীর দরগাহ্ কবরস্তানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
বদরুল হুদা মুকুল সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুটের ছোট ভাই এবং সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের বড় ভাই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!