1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০, ৪.২১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্ :
দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিনাচিকিৎসায় অবহেলায় অযত্মে বিছানায় পড়ে থাকা ৭১’র রঙ্গানের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানবিক ইউএনও খ্যাত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। জানা যায়, মঙ্গলবার সাদেক আলীর ছেলে শাওন ইসলাম তার ববা বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী গত ৫ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক ক্ষমতা হারিয়ে চিকিৎসার অভাবে বিছানায় পড়ে কাতরাচ্ছেন। মুক্তিযোদ্ধা সাদেক আলীর সনদ নং ১৮১০০৭, মুক্তিবার্তা নং (লাল বই) ০৫০২০৮১১৮ এবং গেজেট নং ৩১১২। চিকিৎসা ভাতা পাওয়ার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে শাওন উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা প্রদান করেছেন। কিন্তু আমার পিতা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গত ৫ বছর ধরে বিছানায় পড়ে থাকলেও আজ পর্যন্ত কোন ধরনের চিকিৎসা সহায়তা পাননি। শাওন আরো বলেন, উপজেলার অনেক সুস্থ স্বাবলম্বী মুক্তিযোদ্ধা চিকিৎসা ভাতা পান কিন্তু আমার অসুস্থ বাবা কেন চিকিৎসা সহায়তা পাচ্ছেন না এমন প্রশ্ন রেখে দৃষ্টি আকর্ষণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
পরে মুক্তিযোদ্ধা সাদেক আলীকে নিয়ে মঙ্গলবারই সুনামগঞ্জের কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়ে ভাইরাল হয়। বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নজরে আসলে তিনি তৎক্ষনাত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করে মুক্তিযোদ্ধা সাদেক আলীর খুঁজ নেন এবং চিকিৎসা ভাতাসহ, অন্যান্য সহযোগিতার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, জাতির একজন সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা এভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন বিষয়টি এতোদিন আমার জানা ছিল না এবং কেউ আমাকে জানায়নি। মঙ্গলবার সুনামগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমার নজরে আসে। তৎক্ষনাৎ আমি বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডারের সাথে কথা বলেছি এবং উনার চিকিৎসার জন্য চিকিৎসা ভাতার ব্যবস্থা গ্রহণ ও সরকারি অন্যান্য সহযোগিতাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!