1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আবারও আলোচনায় হাইড্রক্সিক্লোরোকুইন, পরীক্ষা করছেন অক্সফোর্ডের গবেষকরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০, ১২.১০ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আর এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে নতুন পথে আশার আলো দেখাতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি পরীক্ষামূলক প্রয়োগের জন্য অক্সফোর্ডে হাইড্রক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। করোনা আক্রান্তদের উপর এই পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। এর পাশাপাশি ৫০০টিরও বেশি কার্যালয়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপরে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জন্য হাইড্রোক্সিলোকুইকিন ব্যবহার করা হলেও অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা হয় ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ রোধের জন্য। তাই করোনাভাইরাসের চিকিৎসায় এই দুই ওষুধ কতটা কার্যকরী হতে পারে, সেটা জানতেই এই পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, হাইড্রোক্সাইক্লোরোকুইন ভারতে সহযোগী ওষুধ হিসেবে করোনার বিরুদ্ধে কাজ করলেও মার্কিন রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় এই ওষুধ তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। এমনকি অনেক রোগীর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে গেছে হাইড্রোক্সাইক্লোরোকুইনের প্রয়োগে। তাই মার্কিন বিজ্ঞানীদের থেকে ছাড়পত্র পায়নি ভারতের পাঠানো এই ওষুধ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!