1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার তালিকা তৈরিতে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৯.৪৫ পিএম
  • ৪৩০ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে হতদরিদ্র, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষকে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহয়তা দেয়ার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উত্তর বাদাঘাট ইউনিয়নের ৪ নং ওর্য়াড সদস্য সামছুল হক সিকদারের বিরুদ্ধে। জনাযায়, তাহিরপুর উপজেলায় মোট ৫০৫৮ জন অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষকে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহয়তা ২ হাজার ৫ টাকা ও ২০ কেজি করে চাল দেয়া হবে। এর মধ্যে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ৪ নং ওর্য়াড়ের মোট ৭৮ জনের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীকে তার নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বারসহ নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার সংযুক্ত করার কথা থাকলেও বাদাঘাট ইউনিয়নের ৪ নং ওর্য়াডের ৭৮ জন সরকারি সহায়তা সুবিধাভোগীর মধ্যে ২১ জনের নামের বিপরীতে ০১৭৪২১৯৫২৩৪ নাম্বার, ১৬ জনের নামের বিপরীতে ০১৭৫৫৯৩৬৭০১ নাম্বার ও ১২ জনের নামের বিপরীতে ০১৭৩৭০৯১১৪৬ নাম্বার ব্যবহার করা হয়েছে। সরকারি সহায়তার তালিক তৈরিতে ইউপি সদস্যের এমন কর্মকান্ডে স্থানীয় সচেতন মহলে জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার!
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য সামছুল হক সিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তড়িগড়ি করে তালিকা তৈরি করতে গিয়ে এমনটি হয়েছে। তালিকায় মোবাইল নাম্বারের বিষয়টি সংশোধন করা হচ্ছে।
বাদাঘাট ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই সহায়তায় সুবিধাভোগী সংখ্যা কত জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান আলী আহমদ কোন তথ্য দিতে পারেননি।
তাহিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, তালিকা তৈরি করায় কিছু অসঙ্গতির খবর পেয়েছি। তালিকা যাচাই বাছাই করে কোন ধরনের অসঙ্গতি ও অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!