1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট কারাগারে করোনায় দেশের প্রথম কারাবন্দির মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ১১.১৮ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনাভাইরাসে দেশের প্রথম কারাবন্দির মৃত্যু হয়েছে। রোববার করোনার উপসর্গ নিয়ে এক হত্যা মামলার আসামি মৃত্যু হয়।
ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে কারাগারে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, রোববার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। করোনার উপসর্গ থাকায় এদিন তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
জানা গেছে, কানাইঘাট উপজেলায় একটি খুনের মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন গত রোববার তিনি মারা যান। সূত্র : যুগান্তর

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!