1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো ৬ করোনা রোগী

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০, ৫.৩৭ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রবিবার শাল্লা উপজেলার ৫জন এবং ছাতক উপজেলার একজন রোগী সুস্থ হলে ছাড়পত্র দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এ নিয়ে জেলায় ১৪ জন রোগী সুস্থ হলেন।
শাল্লার সুস্থ হওয়া ৫ জনের মধ্যে তিনজন হাসপাতালের স্টাফ এবং দুইজন সদর ইউনিয়নের ডুমরা গ্রামের বাসিন্দা। এদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন মহিলা। ডুমরা গ্রামের দুইজন কিছু দিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। ২য় বারের পরীক্ষার রিপোর্টে তাদের নেগেটিভ ফল আসায় আইসোলেসন থেকে তাদের ছেড়ে দেয়া হয়। শাল্লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছাতকের এক তরুণও সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।।
উল্লেখ্য, প্রখমে দোয়ারাবাজার উপজেলার ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন ছাড়পত্র পেয়েছিলেন। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, শাল্লা উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ১ জন, দিরাই উপজেলার ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলায় করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!