1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ঈদের কেনাকাটা করতে গেলেন করোনা রোগী!

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০, ৮.৪৭ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক ঈদের কেনাকাটা করতে যাওয়ায় একটি দোকান লকডাউন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলার তুষভান্ডার বাজারের যে কাপড়ের দোকানে তিনি গিয়েছিলেন সেটি লকডাউন করা হয়েছে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবককে ঘটনাস্থলে পায়নি প্রশাসন।
আজ শনিবার দুপুরে সরেজমিনে উপস্থিত হয়ে এ লকডাউন ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।
স্থানীয়রা জানান, গাজীপুর থেকে আসা করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের সংস্পর্শে আদিতমারী উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হন। ওই পরিবারে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক যুবক ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে আসেন। সেখানে হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ ওই যুবককে তার এক প্রতিবেশী দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও ও পুলিশ ওই দোকানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যান।
পরে রুমা ক্লথ স্টোর নামে যে দোকানটিতে ওই যুবক কেনাকাটা করছিলেন সেটি লকডাউন করে দেন ইউএনও রবিউল হাসান। এ সময় ওই দোকানদার ও তার কর্মচারীদের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, কাপড় ব্যবসায়ীসহ তার দোকানের কর্মচারীদের নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তারাও আক্রান্ত হয়েছেন কি না। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত দোকান বন্ধ থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!