1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জামালগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তালিকা তৈরিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০, ৮.২৮ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে সরকারি ভাবে ধান সংগ্রহে তালিকা গ্রহনের জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে তালিকা তৈরি করা হয়েছে। তবে এই তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন কৃষক।
জানা যায় গত ৫মে তালিকা গ্রহন শেষে ৬ ই মে উপজেলা নির্বাহী অফিসের সামাজিক মাধ্যম ফেইসবুকে ফেইজে তা প্রকাশ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ১০ হাজারের বেশি কৃষকদের তালিকা তৈরি করা হয়। তালিকা তৈরির ক্ষেত্রে জামালগঞ্জ উপজেলা কৃষকলীগ আপত্তি প্রকাশ করে উপজেলা কৃষকলীগের ভারপাপ্ত আহবায় সামছুল আলম, কৃষক লীগ নেতা শেরন,আব্দুর রাকিব,সিদ্দিকুর রহমান,সেন্টু,মশিউর,কাউছার,সাস্তুু মিয়া,হায়দার আলী,রিয়াসত সহ কৃষকলীগের নেতৃবৃন্দের স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দাখিল করেন।
অভিযোগে বলা হয়,উপজেলা কৃষি অফিস থেকে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে তাতে অনেক ত্রুটি ও অনিয়ম রয়েছে। তারা প্রকাশিত তালিকা সংগ্রহ করে উপজেলা ৫টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মৃত ব্যাক্তি,প্রবাসী ও জমি নাই কিংবা কোন রকম বর্গা চাষীও নয় এমন ৯২১ জনের তালিকা তারা উল্লেখ করেন। তাতে ভীমখালী ইউনিয়নের মৃত ব্যাক্তি রয়েছেন ৩ জন,প্রবাসী ১১ জন এবং জমি নাই কিংবা বর্গা চাষীও নন জামালগঞ্জ সদর ইউনিয়নে মৃত ২ জন, প্রবাসী ১ জন, জমি করেনা কিংবা বর্গা চাষী নন ১১৯ জন,জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মৃত ১জন প্রবাসী ৩ জন,চাষাবাদ করেননা ৮৯ জন,বেহেলী ইউনিয়নে মৃত ১ জন প্রবাসী ১ জন চাষী নন ৬২ জন,সাচনা বাজার ইউনিয়নে মৃত ৫ জন প্রবাসী ৬ জন,জমি করেনা এমন ২০২ জনে তালিকা তৈরি করেন তারা। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তালিকা প্রকাশের পরও কৃষি বিভাগ কতৃক আরো কিছু কৃষি কার্ড গোপনে সংগ্রহ করা হয়েছে। তালিকা প্রকাশ না করে কোন কার্ড লটারীতে অন্তরভুক্ত না করতে বলা হয়েছে অভিযোগে। এ বলা হয়েছে যে,প্রকাশিত তালিকায় ২০ থেকে ২৫ জনের নামের পার্শ্বে একই মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির ক্ষতিয়ে দেখার জন্য তারা দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!