1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা পেল সুনামগঞ্জ সীমান্তের ৫৪৫ পরিবার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০, ১০.১৬ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের চারটি উপজেলার সীমান্ত এলাকার কর্মহীন ৫৪৫ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সুনামগঞ্জ-২৮ বিজিবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বিজিবি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপি এলাকার ৫০ টি পরিবার, বাংগালভিটা বিওপি এলাকায় ৬০টি পরিবার, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপি এলাকার ৫৫ টি ও চারাগাঁও বিওপি’র এলাকার ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। মানবিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এই সহায়তা প্রদান করে।
এছাড়াও দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও এলাকার ৩৫টি পরিবার, বোগলাবাজার ইউনিয়েনের বাগানবাড়ী বিওপি এলাকার ৬০টি, বোগলাবাজার বিওপি ৩৫টি, বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি এলাকার ৩৫টি পরিবার, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়েনের নারায়ণতলা বিওপি এলাকার ৫০টি, বনগাঁও সীমান্ত এলাকার ৬৫টি এবং রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপি এলাকার ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় আরো ১১০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করে ২৮ বিজিবি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!