1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নান্দনিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০, ৮.৫৫ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘নান্দনিক ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ‘শিশু খাদ্য’ ও ‘ভাইরাস প্রতিরোধক’ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ই মে) সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত কাঠইর গ্রামে ’নান্দনিক পাঠশালার’ সকল শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য (হরলিক্স, দুধ, বিস্কুট, ভিটামিন সি ট্যাবলেট) ও ভাইরাস প্রতিরোধক সামগ্রী (মাক্স, এন্টিসেপটিক্স সাবান, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করা হয়। ব্যারিস্টার ইমন ও উনার সহধর্মিণী ব্যারিস্টার ফারজানা শিলা’র উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষার্থীদের হাতে হাতে খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় করোনা ভাইরাস সম্পর্কে আলোচনার মাধ্যমে সচেতনতা গড়ে তুলেন তারা। সহায়তা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষিকা সবিতা রাণী দাস’র সাথে কথা বলে জানা যায়, এফআইভিডিবি কর্তৃক বন্ধ হয়ে যাওয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ব্যারিস্টার ইমন নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে (২০১৫ সালের শুরু থেকেই) ‘নান্দনিক পাঠশালা’ নামে পরিচালনা করে আসছেন। এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার মানুষ উনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শুধু মাত্র দুর্যোগে নয় সকল পরিস্থিতে ব্যারিস্টার দম্পতিকে এই এলাকাবাসী কাছে পেয়ে থাকেন বলে জানান।
এবিষয়ে জানতে চাইলে, নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের ফাউন্ডেশন বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবার পাশাপাশি বাংলাদেশের গ্রামীন অঞ্চলের পুষ্টির ঘাটতি আছে এমন শিশুদের জন্য পুষ্টিকর শুকনো খাবার দিয়ে থাকি। এরই অংশ হিসেবে আজকে এই বিদ্যালয়’টির সকল শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ আমাদের একটি উদ্যোগ। শুরু থেকেই ধারাবাহিক ভাবে এই বিদ্যালয়ের শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পুষ্টিকর খাদ্য সামগ্রী ফাউন্ডেশন দিয়ে আসছে। আমার বিশ্বাস সবার সহযোগীতা অব্যাহত থাকলে আগামীতে বিশাল আকারে এই কর্মযজ্ঞ পরিচালনা করবো।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি তুরাব আলী, সদস্য কালাম মিয়া, সেতু তালুকদার, আব্দুল মতিন মাস্টার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এম এ আরমান, নান্দনিক ছাত্র কল্যাণ সংগঠনের সদস্য বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!