1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাই হাসপাতালে ডাক্তার নার্স করোনা আক্রান্ত: ইনডোর-আউটডোর সেবা বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ১০.২৬ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩ স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হওয়ায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ইনডোর-আউটডোর চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট সকলকে হোম কোয়ারান্টাইনেে নেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধেের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্লাহ। তিনি বলেন, শুধুমাত্র জরুরী বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে, হাসপাতাল জীবাণুমুক্তকরণের পুর্ব পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক ও ২ জন নার্সের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে, হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্টাফ উনাদের সংস্পর্শে ছিলেন, তাই সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনামতে হাসপাতালের জরুরি বিভাগ ব্যতিত অন্যসব কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!