1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে ১০০ পরিবারকে ১ মাসের খাবার দিলো ব্রিটেনের ইস্টহ্যান্ডস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৬.৩৭ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি::
সুনামগন্জ জেলায় ১০০ পরিবারের হাতে রমজান মাসের ফুড প্যাক তুলে দিলো ব্রিটেন ভিত্তিক দাতব্য সংস্থা ইষ্ট হ্যান্ডস।
সুনামগন্জ সদর, দক্ষিন সুনামগন্জ, জামালগন্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১০০ পরিবারকে রমজানের প্রথম সপ্তাহে এই ফুডপ্যাক তুলে দেয়া হয়।
বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া ১০০ পরিবারের প্রায় ৭০০ জন মানুষ পুরো এক মাসের খাবার পেয়ে ইষ্ট হ্যান্ডসের ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইষ্ট হ্যান্ডসের পক্ষ থেকে দক্ষিন সুনামগন্জ ও সুনামগন্জ সদরে এই ডোনেশন কার্যক্রম পরিচালনা করা আলহাজ্ব নেজামুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি জন সমাগম না করে গরীব ও অসহায় মানুষদের বাড়ীতে ফুড প্যাক পৌছে দিতে।
জামালগন্জে ইষ্ট হ্যান্ডসের ফুড প্যাক পৌছে দিতে কাজ করেছেন সমাজকর্মী শামসুল আলম। তিনি বলেন, বর্তমান লক ডাউন অবস্থায় জামালগঞ্জের প্রত্যন্ত এলাকায় এই ফুড প্যাক মানুষের বাড়ীতে পৌছে দেয়া চ্যালেন্জিং থাকলেও আমরা সেটা মোকাবিলা করেই মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি।
বিশ্বম্ভরপুর উপজেলার সালুকাবাদ ইউনিয়নের কাঁপান গ্রামে লন্ডন প্রবাসী মুহিব সাহেবের তত্বাবধানে দেয়া হয় অসহায় গরীব মানুষের জন্য এক মাসের খাবার।
ইষ্ট হ্যান্ডস এর ট্রাষ্টি বাবলুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে ডোনারদের দেয়া দান মানুষের হাতে পৌছে দিতে পেরে আমরা আনন্দিত।
ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিন সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রথম বছরে ছোট পরিসরে হলেও কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি এটাই আমাদের সার্থকতা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!