1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে প্রথমবারের মত ৬ নারী-পুরুষ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৪.৫৯ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত এক কিশোরসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই একই গ্রামের এবং তারা ঢাকা ও গাজীপুর ফেরত বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা সোয়া দুটায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ দুই দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিযন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ৪০ জনের নমুনা পাঠানোর পর মঙ্গলবার সকালে সেখান থেকে জানানো হয়, সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত ৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে এক কিশোর, দুই জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন।
আক্রান্ত পুরুষদের একজনের বয়স ৩৫, অপরজনের বয়স ৪৫ ও অপর কিশোরের বয়স ১৬।,
আক্রান্তদের ৬ জন রাজধানী ঢাকার গাজীপুর, নারায়নগঞ্জে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।
সম্প্রতি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরে আসার অন্যদের ন্যায় এ দুই পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিযন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।,
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী যুগান্তরকে বলেন, স্বাস্থবিধি অনুযায়ী করোনা আক্রান্তদের দুটি বাড়ি সকালেই লকডাউন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!