1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দেশে করোনায় ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২০, ৩.১৩ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। নতুন করে ৬৮৮ আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (৪ মে ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা ২১ টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করছিলাম। ল্যাবের সংখ্যা বেড়েছে। এখন ৩৩ টি লাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে। আজকে এই ৩৩ টি ল্যাবের পরীক্ষার ফলাফল জানালাম।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় জার্মানির অবস্থান ৬ষ্ঠ। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৪।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে হোয়াইট হাউসের একদল বিজ্ঞানী অপারেশন ওয়ার্প স্পিড নামের একটি প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পের আওতায় হোয়াইট হাউসের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করছেন। মার্কিন এই বিজ্ঞানীরা বলেছেন, তারা করোনাভাইরাসের সম্ভাব্য ১৪টি ভ্যাকসিন শনাক্ত করে কাজ এগিয়ে নিচ্ছেন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি করোনায় বিপর্যস্ত ইরান ও চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। ওই দুই দেশের চেয়েও ব্রাজিলে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!